দেবলীনা ও সায়কের সমালোচনার মাঝে এবার দাদা সব্যসাচী।

 দেবলীনা নন্দীর দাম্পত্য  কলহ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নানান সমালোচনা। এর মধ্যেই নজরে উঠে এসেছে অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সায়ক ও দেবলীনার ঘনিষ্ঠ বন্ধু, যাঁর উপস্থিতি ও ভূমিকা নিয়ে নেটিজেনদের একাংশ সরাসরি অভিযোগ তুলছেন, তিনি নাকি 'অন্যের সংসারে হস্তক্ষেপ' করছেন। যদিও সায়ক এক ভিডিও মারফত জানান, "দেবলীনার সঙ্গে তাঁর সম্পর্ক কেবলই বন্ধুত্বের, এবং এই সমীকরণ বহুদিন ধরেই তাঁদের ভ্লগ দেখা দর্শকরা জানেন।" এবার সরাসরি তাঁর দাদা সব্যসাচী চক্রবর্তী দেবলীনাকে নিয়ে কোনো কমেন্ট করতে বারণ করলেন সায়ককে। 


সেই বিষয়ে জানিয়ে তিনি ফেসবুকে পোস্ট করে সায়ককে উদ্দেশ্য করে সরাসরি লেখেন, "Sayak আজকের পর থেকে দেবলীনাকে নিয়ে কোনও কমেন্ট, কোনও বাইট, আপাতত কোনও ভিডিও আমি যেন না দেখি । সোশ্যাল মিডিয়া বৃহৎ খাপ পঞ্চায়েতের জায়গা । এখানে কলতলার ঝগড়া সবার জন্য নয় । যে যা বলার বলুক, আমি এটা নিয়ে তোর দিক থেকে আর একটা কিছু যেন না শুনি । কোনও নেগেটিভ কমেন্টের রিপ্লাই আর না । সব রাষ্ট্র যখন হচ্ছে, সবার সামনেই এই বারণটাও থাকল ।" 

অভিনেতা সায়কও দাদার আদেশে সায় দিয়ে লেখেন, 'ঠিক আছে।'

Post a Comment

Previous Post Next Post