প্রান্তিকা দাসের দ্বিতীয় বলিউড যাত্রা এবং বাঙালি পরিচালক গৌরব দত্তের অভিষেক হরর- কমেডি ‘জোর’-এ

 


বলিউডে নতুন ধরনের হরর-কমেডি উপহার দিতে চলেছেন গৌরব দত্ত, যিনি ‘জোর’–এর মাধ্যমে বড়পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। দুই দশকেরও বেশি অভিজ্ঞতা নিয়ে তিনি এই ছবিতে জম্বি থ্রিল, তীক্ষ্ণ হিউমার এবং মানবিক সম্পর্কের গভীরতা একসাথে ফুটিয়ে তুলেছেন। বাস্তব কর্পোরেট অফিস এবং আইটি লোকেশনে শুটিং, প্র্যাকটিক্যাল জম্বি মেকআপ এবং পোস্ট-প্রোডাকশনের ভিএফএক্সের সংমিশ্রণে ছবি দর্শকদের জন্য একটি ভিজ্যুয়াল টানটান অভিজ্ঞতা তৈরি করছে।
ছবিতে বিশেষ গুরুত্বের সঙ্গে অভিনয় করেছেন প্রান্তিকা দাস, যিনি ‘ভুলভুলাইয়া ৩’-এর পর দ্বিতীয় বলিউড প্রজেক্ট। প্রান্তিকা বলেন,

“এটি আমার দ্বিতীয় বলিউড ছবি হলেও শুটিং-এর দিক থেকে ‘জোর’ ছিল আমার প্রথম প্রজেক্ট। সরস্বতী চরিত্রটি খুব ফান-লাভিং, চতুর এবং আউটগোয়িং। শুটিং করতে করতে বুঝতে পারছি ভয়, অ্যাকশন, হিউমার—সবকিছুর মিশ্রণ কতো চ্যালেঞ্জিং এবং আনন্দদায়ক। বছরের শুরুতেই টিজার রিলিজ এবং কাজ একসাথে—এটাই বিশেষ অনুভূতি।”

প্রান্তিকার চরিত্র গল্পে আবেগ, বুদ্ধিমত্তা এবং হাস্যরসের ভারসাম্য বজায় রাখে। সরস্বতী নিজের লক্ষ্যপূরণে বুদ্ধি, কৌশল এবং প্রয়োজন হলে একটু ডাম্ব অ্যাক্টিংও করে, যা চরিত্রটিকে আরও জটিল এবং দর্শকদের জন্য আকর্ষণীয় করে তোলে। তার উপস্থিতি গল্পকে এগিয়ে নিয়ে যায়, ভয়ের মুহূর্তেও হাসি এবং মানবিক আবেগ ফুটিয়ে তোলে।
ছবিতে প্রান্তিকার পাশাপাশি রয়েছেন পরিচিত মুখরা—জয় সেনগুপ্ত, আকাশ মাখিজা, ঋষভ চাড্ডা, শেখর কাঞ্জিলাল সহ আরও অনেক শিল্পী। শক্তিশালী এই কাস্টিং গল্পের ভিজ্যুয়াল এবং নাটকীয় ভারসাম্যকে আরও সমৃদ্ধ করেছে।
সব মিলিয়ে, ‘জোর’ শুধু গৌরব দত্তের বলিউডে পরিচালক অভিষেক নয়, বরং প্রান্তিকা দাসের হিন্দি যাত্রার দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায়ও। জম্বি থ্রিল, কমেডি, অ্যাকশন এবং আবেগের সমন্বয়ে দর্শকরা একটি নতুন ধরনের সিনেম্যাটিক অভিজ্ঞতা উপভোগ করতে চলেছেন। 





Post a Comment

Previous Post Next Post