'ও মোর দরদিয়া’ ধারাবাহিকের শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাস, ভর্তি হাসপাতালে।
কাজ চলাকালীনই আচমকা মাথা যন্ত্রণা শুরু হয় তাঁর। যন্ত্রণার তীব্রতা এতটাই ছিল যে ওষুধ খাওয়ার পর তাঁকে ইঞ্জেকশনও দিতে হয়েছিল। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। উল্টে রণিতা বমি করতে শুরু করেন। প্রাথমিক ওষুধেও কাজ না হওয়ায় এবং অবস্থা বিগড়াতে থাকায় তাঁকে তড়িঘড়ি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, রণিতা এখন বিপদ মুক্ত। রণিতার সহায়িকা জানিয়েছেন, রিপোর্ট সব ঠিক থাকলে হয়ত শীঘ্রই ছুটি মিলবে তাঁর। প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সরব হয়েছেন তাঁর অগুনতি ভক্ত।
Tags
Celebrity News
