বছরের শুরুতেই একা হয়ে গেলেন স্যান্ডি ওরফে সন্দীপ ঘোষাল।


স্যান্ডির জীবনে কাছের মানুষ বলতে শুধুমাত্র ছিলেন তাঁর মা। কিন্তু নতুন বছর পড়তে না পড়তেই সেই মাকে হারালেন স্যান্ডি। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন স্যান্ডির মা, অবশেষে চলতি বছরের ৪ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মা চলে যাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই স্যান্ডি এখন একেবারে একা হয়ে গিয়েছেন।

স্যান্ডির বন্ধু বিয়াস লেখেন, "বিশ্বমাতার কাছে নিজের প্রাণ প্রিয় সন্তানকে সঁপে দিয়ে অনন্ত লোকে পাড়ি দিলেন সন্দীপের জন্মদাত্রী মাতা। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন উনি। 

বিশ্বমাতা তাঁর সন্তানকে রক্ষা করুন। 

মায়ের আত্মার শান্তি কামনা করি। 

সন্দীপ নিজেকে সামলে নিয়ে জীবন যুদ্ধে  সুস্থ ভাবে ফিরে আসুক সর্বশক্তি মানের কাছে এই প্রার্থনা করি"

Post a Comment

Previous Post Next Post