২ রা জানুয়ারি ফিল্ম স্ক্রিনিং কমিটির অন্তর্গত সমগ্র টলিউড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, অর্থাৎ ফেডারেশন, ইআইএমপিএ, পরিচালক, প্রযোজক, কলাকুশলী ও অভিনেতা-অভিনেত্রীসহ সকল সংশ্লিষ্টদের প্রতিনিধিত্বে এবার লালবাজারের দারস্থ সকলে। অভিযোগ, অনেকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম (Social Media) যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, রিলস প্রভৃতি জনপ্রিয় প্ল্যাটফর্মকে ব্যবহার করে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে টলিউডের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছে। শুধু তাই নয়, তাঁদের পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ ছবি, আপত্তিকর লেখা ও নক্কারজনক মন্তব্য প্রকাশ করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়.
ফেডারেশন এর দাবি এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের কঠোরতম আইনানুগ ব্যবস্থা । তবে নির্দিষ্ট কোন ব্যক্তির নাম এখনো পর্যন্ত তারা বলেননি। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সেই ব্যক্তির নামও খুব তাড়াতাড়ি মিডিয়ার সামনে বলবে ফেডারেশন।
