পুরুষ মানেই কি বাসের স্টিয়ারিং ধরবে? আর সেবা-শুশ্রূষার কাজ কি শুধুই নারীদের জন্য? সমাজে/এই চিরাচরিত ধারণাগুলোকে সজোরে ধাক্কা দিতে সান বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'ভালোবাসার রং-রুট'।
এই গল্প যেমন প্রেমের, তেমনই প্রতিবাদেরও। সুশান্ত দাসের টেন্ট সিনেমার এই ধারাবাহিকে লিড রোলে থাকছেন অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জী। নায়িকার ভূমিকায় থাকছেন নবাগতা মিষ্টি সিংহ রায়।
Tags
bengali serial news
