ফেব্রুয়ারি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণজয় ও শ্যামৌপ্তি ।

 

ফের বিয়ের সানাই টলিপাড়ায়।সামনে এল আরও এক সুখবর। ফেব্রুয়ারি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি।

যদিও এতদিন পর্যন্ত নিজেদের সম্পর্ককে 'বন্ধুত্ব' বলেই ব্যাখ্যা করেছিলেন তাঁরা, তবে এবার সেই বন্ধুত্ব যে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে, তা প্রায় নিশ্চিত। 

সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারি, অর্থাৎ প্রেম দিবসেই চার হাত এক করতে চলেছেন এই তারকা যুগল। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। 

তবে এই সম্পর্ক নিয়ে চর্চার পাশাপাশি আলোচনায় এসেছে তাঁদের বয়সের ফারাকও। রণজয় ও শ্যামৌপ্তির মধ্যে বয়সের ব্যবধান প্রায় চোদ্দ বছর। কিন্তু সেই সব আলোচনা উপেক্ষা করেই নিজেদের সম্পর্ককে প্রাধান্য দিয়ে এসেছেন তাঁরা।

Post a Comment

Previous Post Next Post