মন খারাপ করা খবর দিলেন গায়ক আরমান মালিক। শরীর ভাল নেই তাঁর। হাসপাতালে চিকিৎসাধীন। হাতে আইভি ড্রিপ, পরনে হাসপাতালের পোশাক। এই বেশেই ছবি ভাগ করে নেন আরমান। সেই ছবির সঙ্গেই আরমান লেখেন, তিনি গত কয়েক দিন হল হাসপাতালে ভর্তি।
ক্যাপশনে গায়ক লেখেন, "গত কয়েক দিন একটুও মজায় কাটেনি। কিন্তু এখন আমি ভাল আছি। এখন একটু বিশ্রাম নেওয়ার এবং নিজেকে কিছুটা রিচার্জ করার দরকার।" তাঁর ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা।
Tags
Celebrity News
