পার্কস্ট্রিট্রের এক পাবে নৈশভোজ সারতে গিয়েছিলেন সায়ক চক্রবর্তী, অনন্যা গুহ, সুকান্ত কুন্ডু। আর সেখানেই কিনা অনভিপ্রেত ঘটনার শিকার হতে হল তাঁদেরকে। সায়কের অভিযোগ, মটন অর্ডার করা সত্ত্বেও তাঁদের গরুর মাংস পরিবেশন করা হয়েছে। সায়ক ওই ওয়েটারের উদ্দেশ্যে বলেন, "আমি একজন ব্রাহ্মণ। আপনি আমাকে না জানিয়েই কী করে গরুর মাংস খাইয়ে দিলেন? গোমাতাকে খাইয়ে দিলেন!" এরপর ওই ওয়েটারকে ধর্ম জিজ্ঞেস করায় তিনি জানান যে, তিনি মুসলিম। সেই প্রেক্ষিতেই পাল্টা তাঁকে সায়ক প্রশ্ন ছোড়েন, "আমি আপনাকে না বলে শুয়োরের মাংস খাইয়ে দিলে আপনি খাবেন?"
তারপর সুকান্ত আরও একটি ভিডিও মারফত জানা যায়, "এটা ঠিক নয়। এটা ক্রাইম একটা। এই অপরাধের শাস্তি দরকার। কী করে সম্ভব এটা? কলকাতায় একটা রেস্টুরেন্টে খেতে এসে অর্ডার করেছি মটন স্টেক, দিয়ে গিয়েছে বিফ স্টেক। আর সেটা আমরা খেয়েও ফেললাম। যেকোনো রেস্টুরেন্টে বিফ দেওয়ার আগে যাচাই করে বলা হয় এটা বিফ কিন্তু। উনি অর্ডার দিয়ে চলে গেলেন। আমি অনেক রেস্টুরেন্টে দেখেছি কেউ যদি ভুল করে বিফ অর্ডার করে তারা আবার যাচাই করে দেয়, এটা কিন্তু বিফ আছে। কিন্তু আমরা অর্ডারই করিনি, এসে দিয়ে চলে গেল, আমরা খেয়েও ফেললাম। যে খাবারটা অর্ডার করেছি সেটা তো এলোই না, উল্টে ভুলভাল খাবার খাইয়ে দিল। যেখানে সায়ক ব্রাহ্মণ, কোনোদিন বিফ খায়নি। আমি আর অনন্যাও জীবনে কোনোদিন বিফ খায়নি। এই প্রথমবার খেতে হল তাও নিজের অজান্তেই। কী করা যেতে পারে, কী করতে হবে আমার কোনো ধারণা নেই। আমি জানি না একটা সরি (sorry) বলাতে এই জিনিসটাকে কতটা, কিভাবে কি করা যায়? আমি তো বুঝতেই পারছি না কি বলব? খেয়ে তো নিয়েছি, বমি করে বার করতে পারছি না। আমি জানিনা এটা আর কতজনের সাথে হয়েছে? আমাদের ঘটনা শুনে, আরেকজন অন্য টেবিল থেকে উঠে এসে বললেন, আমারও খেয়ে মনে হল ওটা বিফ। আমি জানি না আজ কতজন এখানে বসে ভুল করে বিফ খেয়ে গেছে! এটা কি ইচ্ছাকৃত করছে? নাহলে এত বড়ো ভুল কি করে হতে পারে?"
অনন্যার দাবি, "অর্ডার করেছি একটা জিনিস চলে এল আর একটা জিনিস! আমরা মটন স্টেক অর্ডার দিয়েছি, দিয়ে গেছে বিফ স্টেক। দুটো খাবার প্রায় একরকম দেখতে হয়। খাবারটা দিয়ে যাওয়ার পর আমরা সবাই হামলে পড়েছি খেতে। খাওয়ার পর বলছে এটা আপনাদের মটন স্টেক। তখন আমি সঙ্গে সঙ্গে বললাম এটা কি? বলছেন এটা বিফ। সবার খাওয়া হয়ে গেছে ততক্ষণে। খাবারটা টেবিলে রাখার সময় বলে যেতে কী হয়? এটা বিফ, এটা মটন, এটা চিকেন? ভুল হতেই পারে মানুষের। এই একই ভুল আমি ওনার সাথে করতে পারি। এমন এমন জিনিস দিচ্ছে যেটা আমরা অর্ডারই করিনি। একটা ব্রাহ্মণের ছেলে পৈতে পরে এখানে বসে আছে, সে নাকি এই ভুল খাবার দেওয়ার জন্য বিফ খেয়ে নিল। এটা কি? আমাদের সামনে পরে যদি মটন স্টেকটা না আনত, আমরা পুরোটা খেয়ে নিতাম, পুরোটা খেয়ে বাড়ি চলে যেতাম, বুঝতেও পারতাম না এটা কি খেলাম?"
বচসা বাঁধতেই ওয়েটার একবাক্যে স্বীকার করে নেন যে তিনি ভুল করেছেন।
