সমাজমাধ্যমে অভিনেতা সায়ককে নিয়ে চলতে থাকা কুরুচিকর মন্তব্যের ভিড়ে অভিনেতার পাশে দাঁড়িয়ে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য।
ফেসবুকে সায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, "বন্ধু হিসেবে সত্যি তুই ১০০/১০০ Sayak ❤️।। আমি জানি আমার পাশে কিভাবে থেকেছিস আমার কাজের জায়গার খারাপ সময়েতেও বা Personal life issues -র সময়তেও।। কে কি বলছে জানিনা! ব্যক্তিগত ভাবে যারাই তোকে চেনে তারা প্রত্যেকেই এক কথাই বলবে তোর বিষয়ে।। তাই তোকে বলছি একদম 🙊🙉 থাক বাকি উত্তর সময়ে দেবে বাকিদের..."
